ভারত-পাকিস্তান দ্বন্দ্ব চরমে: বাংলাদেশ ক্রিকেট সংকটের কারন বিসিসিআই

ভারত-পাকিস্তান দ্বন্দ্ব চরমে: বাংলাদেশ ক্রিকেট সংকটের কারন বিসিসিআই
বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটের ওপর বিসিসিআইয়ের প্রভাব নিয়ে তৈরি প্রতীকী চিত্র।

ভারত-পাকিস্তান দ্বন্দ্ব চরমে থাকা অবস্থায় বাংলাদেশ ক্রিকেট সংকটের কারন বিসিসিআই এমনটাই মনে করা হচ্ছে। নিরাপত্তা শঙ্কা দেখিয়ে ২০২৬ সালের ফ্রেব্রুয়ারীতে অনুষ্ঠিত বিশ্বকাপ টি-টোয়েন্টিতে অংশগ্রহন করেনি বাংলাদেশ। বাংলাদেশকে সমর্থন জানিয়ে পাকিস্তান শুরুতে ভারতের সাথে বিশ্বকাপে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল। যদিও পরে অনেক আলোচনার পর ম্যাচটি হয়েছিল। বাংলাদেশ আর পাকিস্তানের  এ ধরনের আচরণ সেই সময় ভালভাবে নেয়নি বিসিসিআই। প্রভাব খাটিয়ে আইসিসির ক্ষমতায় বসা জয় শাহ গোপন আলোচনায় বাংলাদেশ আর পাকিস্তানকে বিভিন্ন ক্ষেত্রে সুবিধা বঞ্চিত করার পায়তারা করে।

বাংলাদেশ ইস্যুতে সেই ঘটনার পর এক দ্রুত কিছু বৈঠক করেছিল আইসিসি। যার নেতৃত্বে ছিল জয় শাহ। আইসিসির সেই মিটিংয়ের পর জয় শাহ আফগানিস্তানের ক্রিকেট বোর্ড প্রধান মিরওয়াইজ আশরাফের সাথে বৈঠক করেছিল। সেই বৈঠকে কি আলোচনা হয়েছিল তা কোন বিবৃত্তিতে না আসলেও ধারণা করা হয় সেই বৈঠকে আফগানিস্তানকে  আন্তর্জাতিক ম্যাচ ও  আইপিএলে বাড়তি সুবিধা দেয়া হবে। পাশাপাশি বাংলাদেশ আর পাকিস্তানকে কাগজে কলমে কোন নিষেধাজ্ঞার মধ্যে না পড়তে হলেও দ্বি-পাক্ষিক ম্যাচ কমিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়।

আর এসব কিছুর প্রমাণ পাওয়া যায় নানান ইস্যু দেখিয়ে আফগান ক্রিকেটারদের পিএসএল থেকে সরিয়ে আসা ও সাম্প্রতিক সময়ে ভারতের বিপক্ষে ভারতের মাটিতে একাধিক সিরিজে আফগানিস্তানের অংশগ্রহন। মূলত জয় শাহ চাচ্ছে ভারতের পর এশিয়ার ক্রিকেটে সুবিধা পাবে আফগানিস্তান। এমনকি এশিয়ার বাহিরেও আফগানিস্তান যাতে বেশি ম্যাচ খেলতে পারে সেই সুবিধা দেয়ারও প্রতিশ্রুতি পায় আফগানিস্তান। 

বর্তমানে ভারতের মাটিতে সিরিজ খেলছে আফগানিস্তান। অপরদিকে দুবাইয়ে জয় শাহ আর মিরওয়াইজ আশরাফ এক দ্বি-পাক্ষিক আলোচনায় বসেছেন। যে আলোচনার বিষয়বস্তু আফগানিস্তান ক্রিকেটের অগ্রগতি কিভাবে করা যায় আর আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানকে আরও কিভাবে সুদৃঢ় অবস্থায় নিয়ে যাওয়া যায় তা নিয়ে আলোচনা। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে ঘন ঘন আলোচনায় বসলেও বাংলাদেশ আর পাকিস্তানের সাথে কোন আলোচনায় বসতে দেখা যাচ্ছে না আইসিসিকে।

ভারত-পাকিস্তান দ্বন্দ্ব

সাম্প্রতিক সময়ে শুধু ভারত নয় আফগানিস্তানের সাথেও বাংলাদেশ আর পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক ভাল নেই। আর এই সুযোগটাকে কাজে লাগিয়েছে বিসিসিআই। বাংলাদেশ আর পাকিস্তানের বর্তমান সময়ে ভারতে গিয়ে খেলার সুযোগ দিচ্ছে না ভারত। এমনকি বাংলাদেশ আর পাকিস্তানে গিয়েও কোন সিরিজ খেলতে রাজি নয় বিসিসিআই। যার সর্বশেষ ফলাফল বাংলাদেশের মাটিতে ভারতের সফরটি আপাতত পিছিয়ে গেছে।

সাধারণত আইসিসির নির্ধারিত ক্রিকেট সূচির বাহিরেও দ্বি-পাক্ষিক আলোচনা করে নতুন করে ক্রিকেট সফর আয়োজন করা যায়। আর এই আলোচনায় বড় ভূমিকা থাকে বিসিসিআইয়ের। বিসিবি আর পিসিবির জন্য কোন আলোচনা নেই বিসিসিআইয়ের টেবিলে। উল্টো এই দুটে দেশে নির্ধারিত ক্রিকেট কিভাবে সরিয়ে দেয়া যায় যা নিয়ে সরব জয় শাহের নেতৃত্বাধীন আইসিসি। ফলে বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেট আগামী সময়ে থমকে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

মূলত ভারতের সাথে সম্পর্ক মানেই বিসিসিআইয়ের সাথে সম্পর্ক ধরা হয়। আইসিসিতে বর্তমানে ৭৬ টি পদ রয়েছে। ৭৬ জনের মধ্যে ভারতীয়রা ৫৮ টি পদ দখল করে রয়েছে। তাছাড়াও ১৭ টি ডিরেক্টর পদের মধ্যে টপ ৪ টি পদও ভারতের দখলে। জয় শাহ আইসিসির চেয়ারম্যান হওয়ার পাশাপাশি সঞ্জোগ গুপ্ত বর্তমানে আইসিসির সিইওর দায়িত্ব পালন করছেন। তাছাড়া দেবাজিৎ সাইকিয়া আর রজার বিনিও ডিরেক্টরের ভুমিকায় রয়েছেন।

আইসিসির নিয়মিত সভায় ভারতীয়দের আধিপত্যয় অলিখিত আলোচনায় বিসিবি আর পিসিবি বর্তমানে ধুঁকছে। ভারত-পাকিস্তান দ্বন্দ্ব বিষয়টিকে আরও জটিল করেছে। তামিম ইকবাল বিসিবির সভাপতি হওয়ার পরেও আইসিসির সাথে পজেটিভ কোন আলোচনায় যেতে পারেনি। বাংলাদেশ আর পাকিস্তানকে নিয়ে ষড়যন্ত্রের এক রকম প্রতিজ্ঞা করে ফেলেছে বিসিসিআইয়ের নিয়ন্ত্রানাধীন আইসিসি। আফগানিস্তানের পাশাপাশি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে নানাভাবে আশ্বস্ত করেছে জয় শাহ।

আগামী সময়ে এশিয়ান দলগুলো বাংলাদেশ ও পাকিস্তানের সাথে খুব বেশি খেলতে আগ্রহ দেখাবে না বিসিসিআইয়ে সন্তুষ্ট করতে। নির্ধারিত সফর ছাড়া বাংলাদেশ কোন সিরিজ আয়োজনও করতে পারছে না। শুধু তাই নয় বিপিএলের বিদেশী কোটার একটি বড় অংশ আসত আফগানিস্তান থেকে। যা সামনে আর নাও পাওয়া যেতে পারে। আগাম বিপদ বুঝতে পেরে ইতিমধ্যে তামিম ইকবাল এই বছরের বিপিএল আয়োজন না করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

ভারত-পাকিস্তান দ্বন্দ্ব অতীতের যেকোন সময়ের চেয়ে মাত্রা ছাড়িয়েছে। বর্তমান পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছে গেছে বিসিবি আর পিসিবির হাতে খুব বেশি করনীয়ও নেই। পিসিবির সাথে বৈরি সম্পর্কই মন গলাতে পারে আইসিসির। কিন্তু বাংলাদেশ তা কৌশলগত ভাবে করবে কিনা তাও দেখার বিষয়। তবে আর যেটাই হোক একটি বৈশ্বিক খেলার একটি দেশের এমন নিয়ন্ত্রণ সত্যিই ভাববার মত। যা ক্রিকেটকে বৈশ্বিক হতে দিতে প্রধাণ অন্তরায়। কিন্তু বিড়ালের গলায় ঘন্টা পড়াবে কে?

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।