ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সেরা পাঁচ তারকা খোঁজা একটু কঠিন। ক্রিকেটে বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস পায় ১৯৯৭ সালে। ১৯৯৭ সালে আকরাম খানের নেতৃত্বে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ এই কৃতিত্ব অর্জন করেছিল। এরপর কেটে গেছে আরও প্রায় ২৯ টি বছর। বাংলাদেশের ক্রিকেট নানা চড়াই উতরাই পেরিয়ে বর্তমান অবস্থানে পৌঁছেছে। অনেক ব্যাটার এসেছে পারফর্ম করেছে, বিদায়ও নিয়েছে অনেকে এখনও খেলছে। ক্রিকেট কালারের চোখে বাংলাদেশের সেরা ৫ ক্রিকেট ব্যাটার খোঁজার চেষ্টা করা হয়েছে।
Table of Contents
Toggle১. সাকিব আল হাসান
ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল আর দুইয়ে মুশফিকুর রহিম। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সাকিব আল হাসানের অবস্থান তিন নম্বরে। তবে ওয়ানডে ক্রিকেটে প্রভাব বিস্তারে বাংলাদেশের হয়ে অনেক ম্যাচে জয়ের নায়ক হিসেবে অবদান রাখায় সাকিব আল হাসানকে ১ নম্বরে রাখতে হচ্ছে। ২০০৯ সালে বাংলাদেশ, শ্রীলঙ্কা আর জিম্বাবুয়ের মধ্যকার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে তোলার ম্যাচে ৬৯ বলে ৯২ রান করে বাংলাদেশকে এক অবিস্মরনীয় জয় এনে দিয়েছিল। যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের স্মরনীয় জয়গুলোর মধ্যে অন্যতম। তাছাড়াও ২০১৭ সালে চ্যাম্পিয়ন ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ৩৩ রানে ৪ উইকেট হারানোর পরও ১১৪ রানের ইনিংস খেলে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে ২২৪ রানের পার্টনারশীপ গড়ে বাংলাদেশকে জিতিয়েছিল। তাছাড়া দক্ষিণ আফ্রিকা, ভারত, নিউজিল্যান্ডসহ প্রায় সব দলের বিপক্ষে বাংলাদেশের জয়ের নায়ক হিসেবে ব্যাটে অবদান রেখেছিল সাকিব আল হাসান।
২. তামিম ইকবাল
বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি রান তামিম ইকবালের। ২৪৩ ওয়ানডেতে তামিম ইকবালের রান ৮৩৫৭ রান। ওপেনার ব্যাটার হিসেবে তামিম ইকবাল বাংলাদেশের জয়ের জন্য অনেক ম্যাচেই ভাল শুরু এনে দিয়েছেন। যার উপর ভর করে সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা বাংলাদেশকে অনেক ম্যাচে জয়ের পথ দেখিয়েছেন। ২০০৭ সালে ভারতের বিপক্ষে বিশ্বকাপে ৫১ রানের ইনিংস এখনো মনে রাখার মত। ভয়ডরহীন এই ভীতের উপর ভর করে বাংলাদেশ জয়ের বন্দরে পৌঁছেছিল। তাছাড়াও শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ সহ বেশ কয়েকটি দলের বিপক্ষে বড় ইনিংসর খেলে বাংলাদেশকে জয় উপহার দিয়েছিলেন তামিম ইকবাল।
৩. মাহমুদুল্লাহ রিয়াদ
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের মোস্ট আন্ডাররেটেড খেলোয়াড় ধরা হয় মাহমুদুল্লাহ রিয়াদকে। সক্ষমতা থাকার পরও নির্ধারিত ব্যাটিং অর্ডার ও প্রপার ব্যবহারের অভাবে নিজেকে সঠিকভাবে মেলে ধরার সুযোগ পাননি তিনি। তারপরও ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসানের সাথে ২২৪ রানের পার্টনারশীপ গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে গিয়েছিলেন তিনি। যেখানে ১০২ রানের ঔতিহাসিক ইনিংস খেলেছিলেন তিনি। তাছাড়াও ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ১০২ রানের ইনিংস খেলে বাংলাদেশকে ১৫ রানের জয় পেতে সাহায্য করেছিলেন মাহমুদুল্লাহ। যা বাংলাদেশের সর্বকালের সেরা ইনিংসের একটি। সেই বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ১২৮ রানের আরেকটি ইনিংস খেলে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেন মাহমুদুল্লাহ রিয়াদ। তাছাড়াও বাংলাদেশকে ব্যাটিং ব্যর্থতার হাত থেকে অনেক ম্যাচে টেনে তুলেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ।
৪. মুশফিকুর রহিম
বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকুর রহিম। ২৫৬ ম্যাচে ৭৭৯৫ রান করেছেন মুশফিকুর রহিম। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচে মুশফিকুর রহিম ৭৬ বলে ৮৯ রানের এক মহাকাব্যিক ইনিংস খেলেছিলেন। যা তার ক্যারিয়ার সেরা ইনিংসগুলোর একটি। এছাড়াও ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে ভারতকে হারানোর ম্যাচে ৫৬ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছায়ে দিয়েছিলেন তিনি। তাছাড়াও ২০১৮ সালের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৪ রানের এক ঔতিহাসিক ইনিংস খেলেছিলেন মুশফিকুর রহিম।
৫. মোহাম্মদ আশরাফুল
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের প্রথম তারকা ক্রিকেটার ধরা হয় মোহাম্মদ আশরাফুলকে। ২০০৫ সালে কার্ডিফে তৎকালীন শক্তিশালী অস্ট্রেলিয়াকে কার্ডিফে হারানোর ম্যাচে মোহাম্মদ আশরাফুল শতরান করেন। যা বাংলাদেশকে ২৫০ রান তাড়া করে জয়ের রেকর্ড তৈরি করে দিয়েছিল। অস্ট্রেলিয়ার সেই সময়ের দলে ছিলেন রিকি পন্টিং, গ্লেন ম্যাকগ্রা, এডাম গিলক্রিস্ট সহ সব বড় তারকা। যা সর্বকালের সেরা একাদশের একটি। সেই দলটিকে মোহাম্মদ আশরাফুল একক নৈপূন্য দেখিয়ে হারিয়ে দিয়েছিলেন। তার সেই ইনিংসটি সর্বকালের সেরা ইনিংসের একটি হিসেবে মানেন অনেকেই। এছাড়াও ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের ম্যাচে আশরাফুলের মূল অবদান ছিল। ৮৭ রানের এক বড় ইনিংস খেলেছিলেন তিনি। পরবর্তীতে সেই ম্যাচে ৬৭ রানের জয় পেয়েছিল বাংলাদেশ। এছাড়াও ইংল্যান্ডের বিপক্ষে ৫২ বলে ৯৪ রানের ইনিংটিও আজও অনেকের চোখে ভাসে।