আইপিএল নিলাম ভারতে ফিরছে, বদলে যেতে পারে হিসাব নিকাশ!

আইপিএল নিলাম ভারতে ফিরছে, বদলে যেতে পারে হিসাব নিকাশ!
ভারতে ফিরছে আইপিএলের নিলাম

আইপিএল নিলাম সর্বশেষ ২০২২ সালে ভারতের কচিতে বসেছিল। এরপর ২০২৪ সালে আরব আমিরাতে, ২০২৫ সালে সৌদে আরবে আরবে এবং ২০২৬ সালেও আরব আমিরাতে বসেছিল আইপিএলের নিলাম। দীর্ঘ ৩ বছর পর আবার ভারতের মাটিতে ফিরতে চলেছে আইপিএল। বেতন,ইমপ্যাক্ট প্লেয়ার, দলবদল সহ অনেক হিসেব নিকাশ রয়েছে এবারের আইপিএলে। ভারতের গোয়ায় এবারের আইপিএলের নিলামে অনেক চমক থাকছে।

আগের বছর নিলামে বাজেট ছিল প্রতি দলের জন্য ১২০ কোটি রুপি। যা এবার বাড়িয়ে রেকর্ড ১৩১ কোটি রুপিতে করা হয়েছে। দলে থাকা ২৫ জন খেলোয়াড়ের পিছনে এই টাকা খরচ করতে পারবে দলগুলো। তবে রিটেইন করে রাখা খেলোয়াড়গুলোকে যে রুপিতে দলে রাখা হয়েছে ১৩১ কোটি টাকা থেকে তা বাদ দিয়ে বাকি টাকা নিয়ে নিলামে নামতে পারবে দলগুলো। বাজেট বাড়ায় এবার তারকা ক্রিকেটারদের প্রতি বিশেষ নজর থাকবে দলগুলোর। 

বাজেট বাড়ার ফলাফল:

  • খেলোয়াড়েরা আগের চেয়ে বেশে পারিশ্রমিক পেতে পারেন
  • নিলামে আরও প্রতিদ্বন্দ্বিতা হতে পারে
  • দলগুলোর খেলোয়াড়দের মানের ব্যবধান কমতে পারে
  • ম্যাচগুলোতে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়তে পারে
  • ঘরোয়া ক্রিকেটে পারফর্মারদের দিকেও নজর রাখবে দলগুলো

বাজেট বাড়লে বিদেশীেদের দাম আটকে ১৮ কোটিতে

সর্বশেষ আসরেও বিদেশেীদের জন্য প্রাপ্তির সীমা ১৮ কোটি রুপি ছিল। অর্থাৎ বিদেশীদের দাম ১৮ কোটির বেশি উঠলেও তারা বাড়ি নিতে পারবেন ১৮ কোটি রুপিই। তবে ভারতের জন্য এই সীমা নেই। ফলে যেসব ওভারসীজ খেলোয়াড় ১৮ কোটির বেশি দামে বিক্রি হবেন তাদের জন্য কিছুটা মন ভাঙ্গার বিষয় হবে। ১৮ কোটির বেশি যে রুপি আসবে সেটি বিসিসিআই নিজেদের কোষাগারে জমা রাখবে।

আইপিএলে বড় ট্রেড, বদলে গেল পান্ত-কুলদীপের ঠিকানা

  • ঋশাভ পান্তকে রেকর্ড ২৭ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল লাখনো সুপার জায়ান্ট। কিন্তু পান্ত লাখনোর হয়ে কাঙ্খিত অবদান রাখতে ব্যর্থ হয়েছেন। ঋশাভ পান্তের পূর্বের দল ছিল দিল্লি ক্যাপিটালস। ঋশাভ নিজের দাম কমিয়ে ১৫ কোটিতে দিল্লিতে ফিরছেন। অপরদিকে কুলদীপ যাদব দিল্লির হয়ে পাওয়া ১৩.৫ কোটি রুপিতে লাখনো সুপার জায়ান্টে যোগ হচ্ছেন। আইপিএল গভর্নিং বডি ও দুদলের মধ্যস্থতায় এই দল বদল কার্যকর করা হয়। যা ক্রিকেট ইতিহাসে এক যুগান্তকারী ঘটনার একটি।

    এই ঘটনার ফলাফল কি হতে পারে:

  • লাখনোর হয়ে পারফর্ম করতে না পারার হতাশা থেকে বের হবেন ঋশাভ পান্ত
  • লাখনোর কিছুটা আর্থিক সাশ্রয় হবে
  • কুলদীপ যাদব ও পান্ত নতুন দলের জন্য ফ্রেশ শুরু করার সুযোগ পাচ্ছেন
  • লাখনো সুপার জায়ান্টের স্পিন সমস্যার সমাধান হতে পারে
  • দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং লাইনআপ শক্তিশালী হতে পারে

আলোচনায় ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম

আইপিএলের চলমান ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে পক্ষে বিপক্ষের অনেক মতামত তৈরি হয়েছে। বিরাট কোহলী, রোহিত শর্মারা এই নিয়মের বিরোধিতা করেছেন। অনেকের মতে এটি অলরাউন্ডারদের গুরুত্ব নষ্ট করছে। বিসিসিআই এই নিয়ম তোলার পক্ষে অবস্থান নিলেও বিভিন্ন স্পন্সরশীপের বিরোধিতায় এই বছরেরর জন্য ইমপ্যাক্ট খেলোয়াড়ের নিয়মটি বহাল থাকছে।

ম্যাচ ফির সুবিধা থাকছেই

 আইপিএল গভর্নিং বডি গত আইপিএলের জন্য ম্যাচ ফি সুবিধা রেখেছিল। যা এবারের আইপিএলেও থাকছে। ম্যাচ খেললে ম্যাচ প্রতি ৭.৫ লাখ টাকা ম্যাচ ফি থাকছে। ফলে কেউ বেস প্রাইস ৩০ লাখ টাকায় বিক্রি হলেও বিক্রি মূল্যের চেয়েও বেশি আয়ের সুযোগ পাচ্ছেন। তাছাড়াও পারফরমেন্স বোনাসেরও ব্যবস্থা থাকছে। ফলে দলগুলোর বাজেট ১৩১ কোটি টাকা হলেও সবকিছু মিলিয়ে ১৫৭ কোটি টাকা বাজেট রাখা হয়েছে দলগুলোর জন্য।

কোচিং প্যানেলেও আসছে পরিবর্তন

স্টিফেন ফ্লেমিং দীর্ঘ ১৬ বছর চেন্নাই সুপার কিংসের হেড কোচের দায়িত্ব পালন করার পর দায়িত্ব থেকে সরে দাড়িয়েছেন। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস তার সম্পূর্ণ কোচিং প্যানেলের পরিবর্তন আনছেন। হেমাঙ্গ বাদানির স্থলাভিষিক্ত হয়ে দিল্লির হেড কোচের দায়িত্ব থাকবে সৌরভ গাঙ্গুলীর উপর। ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন যুবরাজ সিং। আর পেস বলারের দায়িত্ব পালন করবেন চামিন্দা ভাস। অমিত মিশ্রাকে দায়িত্ব দেয়া হয়েছে স্পিন কোচ হিসেবে।

২০ তম আসরে থাকবে জমকালো আয়োজন

২০২৭ সালে হতে চলা আইপিএল হবে ২০ তম আসর। আর এই উপলক্ষ্যে গভর্নিং বডি বড় করে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা করেছে। তাছাড়াও আইপিএলের লিজেন্ড ক্রিকেটারদের লিজেন্ড প্যারোড সংবর্ধনার কথাও ভাবছে আইপিএল কতৃপক্ষ। এমনকি ট্রফির গায়েও ২০ তম আসরের বিশেষ লোগো খোদাই করা থাকতে পারে। তাছাড়া চ্যাম্পিয়নদের প্রাইজমানি বর্ধনেরও সিদ্ধান্ত আসতে পারে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।