একটি দেশের ক্রিকেট কাঠামোগত উন্নয়নে সেই দেশের ক্রিকেট বোর্ড সদস্যরা খুবই গুরুত্বপূর্ন ভূমিকা রাখে। জাতীয় দলের তত্বাবধানের পাশাপাশি টুর্নামেন্ট আয়োজন, অবকাঠামোগত উন্নয়ন সহ তৃনমূল পর্যায় পর্যন্ত ক্রিকেট ছড়িয়ে দেয়া ক্রিকেট বোর্ডের প্রধান দায়িত্ব। সেই লক্ষ্য নিয়ে ১৯৭২ সালে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড নামে ক্রিকেট বোর্ড গঠন করেছিল বাংলাদেশ। পরবর্তীত ২০০৭ সালে নাম পরিবর্তন করে শুধু বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড রাখা হয়। শুরু থেকেই বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কার্যকারীতা নিয়ে নানা মহলে নানা আলোচনা চলমান যা থামেনি এখনো।
Table of Contents
Toggleবাংলাদেশ ক্রিকেট বোর্ডর গঠন ও প্রশাসনিক কাঠামো কি ধরনের?
| বিভাগ | বিবরণ |
|---|---|
| সাধারণ পরিষদ (General Council) |
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ নীতি নির্ধারণকারী সংস্থা হলো সাধারণ পরিষদ। এখানে দেশের বিভিন্ন ক্রিকেট সংস্থা, ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকে।
এই পরিষদের সদস্যরাই বোর্ডের পরিচালক নির্বাচন করে থাকেন। |
| পরিচালনা পর্ষদ (Board of Directors) |
বিসিবির মূল প্রশাসনিক ও নীতিনির্ধারণী অংশ হলো পরিচালনা পর্ষদ। তারা নীতিমালা বাস্তবায়ন ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে। পরিচালক নির্বাচন হয় তিনটি ক্যাটাগরি থেকে:
পরিচালকগণ ভোটের মাধ্যমে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করেন। |
| প্রশাসনিক কাঠামো (Administrative Structure) |
পরিচালনা পর্ষদের অধীনে বিসিবির প্রশাসনিক কাজ পরিচালিত হয় কয়েকটি পদ ও স্থায়ী কমিটির মাধ্যমে:
স্থায়ী কমিটিসমূহ:
এই কমিটিগুলোর সমন্বিত কার্যক্রমই বিসিবির মূল প্রশাসনিক কাঠামোকে কার্যকর করে তোলে। |
বিসিবির সফলতা ও ব্যর্থতার জায়গাসমূহ
| ক্ষেত্র | বিসিবি-র সফলতা ও দুর্বলতা |
|---|---|
| অর্থনৈতিক ভিত্তি |
|
| অবকাঠামোগত উন্নয়ন |
|
| ভবিষ্যৎ ভিত্তি ও অর্জন |
|
| মাঠের পারফরম্যান্সে দুর্বলতা |
|
| প্রশাসনিক চ্যালেঞ্জ |
|
ক্রিকেটের উন্নয়নে সদ্বিচ্ছার অভাব
বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে বাস্তবিক সদ্বিচ্ছার অভাব দেখা গেছে বোর্ড মেম্বারদের মধ্যে। ক্রিকেট বোর্ডের সাথে থাকা অনেকের ক্রিকেট উন্নয়নের সক্ষমতা নেয়ে প্রশ্ন আছে। তবে প্রশ্ন থাকলেও সেই প্রশ্নকে ভূল প্রমাণিত করার প্রচেষ্টাই অনেকের মধ্যে পরিলক্ষিত হয়নি। গত সরকার থাকা কালীন সময়ে নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ড মুখে অনেক বলী ছাড়লেও ক্রিকেটের চেয়ে ক্ষমতা আঁকড়ে রাখাকেই বেশি প্রাধান্য দিয়েছেন। তার পরবর্তী ফারুক আহমেদ দায়িত্ব পেলেও বিভিন্ন দুর্ণীতির সাথে নাম জড়ানোর পরেও সরে যেতে চাননি। উল্টো আইসিসিকে নালিশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে। কিন্তু, এই ধরনের এক জন লোক আবারও বাংলাদেশের ক্রিকেট বোর্ড ফিরে আসায় ক্রিকেট বোর্ডর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
স্পষ্ট রাজনৈতিক প্রভাব
বাংলাদেশের ক্রিকেট বোর্ড এ থাকা প্রায় সব সদস্যই নগদ সময়ে থাকা সরকারের ঘনিষ্ঠ দেখে নির্বাচিত করা হয়। বিরোধী কোন মতের উপস্থিতি বিসিবিতে প্রায় অদৃশ্য। ক্ষমতাসীন দলের হওয়ায় যেকোন ব্যর্থতায় পদ থেকে সরে যাওয়ার নজির বাংলাদেশের ক্রিকেটে খুব একটা নেই। ক্রিকেটের যেকোন উন্নয়ন মূলক কর্মকান্ড করতে গেলে সরকারে থাকা সদস্যদের সাথে সম্পর্ক উন্নয়ন বড় প্রভাব ফেলে। সরকারে থাকা সদস্যরা সরকারের সাথে সখ্য থাকা ব্যক্তিকে নিয়ে যেকোন টেন্ডার পাশ ও অর্থনৈতিক কর্মকান্ড পরিচালনা করতে চাওয়ায় অনিয়মের প্রভাব স্পষ্ট থাকে।
বিসিবিতে শুধু আর্থিক অনিয়ম নিয়ে সন্দেহ সমূহ
| ক্রম | আলোচিত ক্ষেত্র | ব্যর্থতা/অনিয়মের প্রকৃতি | নেতিবাচক প্রভাব ও পরিণতি |
|---|---|---|---|
| **১** | শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণ 🏟️ | বিশাল এই নির্মাণ প্রকল্পের **টেন্ডার ও ব্যয় অনুমোদন** প্রক্রিয়ায় বড় ধরনের **আর্থিক অনিয়মের অভিযোগ** উঠেছে। | মেগা প্রকল্পের বাস্তবায়ন বারবার পিছিয়ে যাচ্ছে, যার কারণে স্টেডিয়ামটি থেকে সম্ভাব্য **রাজস্ব আয় এবং আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সুযোগ** হাতছাড়া হচ্ছে। |
| **২** | গুরুত্বপূর্ণ অর্থ লেনদেনে বিতর্ক | বিসিবি সভাপতি **ফারুক আহমেদ**-এর সময়ে বোর্ডের বড় অঙ্কের টাকা ফিক্সড ডিপোজিট (FD) করা এবং নির্দিষ্ট কিছু ব্যাংকে **অস্বাভাবিক স্থানান্তরের** অভিযোগ। | বোর্ডের আর্থিক সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে, যা **স্বজনপ্রীতি ও আর্থিক অনিয়মের** দিকে ইঙ্গিত করে বলে সমালোচিত। |
| **৩** | বিপিএল ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থাপনা | ফ্র্যাঞ্চাইজিগুলোর বকেয়া অর্থ পরিশোধ করতে না পারা এবং বোর্ডের **দুর্বল তদারকি**। প্রায় **৪০-৪৬ কোটি টাকা** উদ্ধারে আইনি পথ নিতে হয়েছে। | বিপিএল-এর **পেশাদার ভাবমূর্তি নষ্ট** হয়েছে। খেলোয়াড়দের পারিশ্রমিক অনিশ্চিত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে দেশের ক্রিকেটের সুনাম ক্ষতিগ্রস্ত হয়। |
| **৪** | মুজিববর্ষ উদযাপনের খরচ | মুজিববর্ষের বিভিন্ন আয়োজনে প্রায় **১৮ কোটি টাকা ব্যয়ে আর্থিক গরমিল** বা তহবিল ব্যবস্থাপনায় ত্রুটি ধরা পড়েছে। | বোর্ডের তহবিল পরিচালনায় **অব্যবস্থাপনা ও জবাবদিহিতার তীব্র ঘাটতিকে** জনসমক্ষে এনেছে। |
| **৫** | তৃণমূল ক্রিকেটে বিনিয়োগ | কোষাগারে বিপুল অর্থ (**৯০০ কোটি টাকার বেশি**) থাকা সত্ত্বেও স্থানীয় ক্লাব ও একাডেমির উন্নয়নে **পর্যাপ্ত অর্থায়ন বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই**। | বয়সভিত্তিক লিগগুলোতে সুযোগ কমে যাওয়ায় ভবিষ্যতে **মানসম্মত খেলোয়াড় তৈরির ভিত্তি দুর্বল** হচ্ছে। |
| **৬** | ক্রিকেটার পারিশ্রমিক পরিশোধ | ক্লাব ও ফ্র্যাঞ্চাইজিগুলো থেকে দেশি-বিদেশি খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের চুক্তির টাকা দিতে **দীর্ঘসূত্রিতা বা ব্যর্থতা**। | ক্রিকেট সংশ্লিষ্ট **পেশাদারদের আর্থিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন** তৈরি হয়েছে, যা বোর্ডের কার্যকর নিয়ন্ত্রণ নিয়ে সন্দেহ বাড়ায়। |
| **৭** | টিকিট বিক্রির স্বচ্ছতা | বড় টুর্নামেন্টগুলোতে টিকিট বিক্রি ও বিতরণে **স্বচ্ছতার অভাব এবং কালোবাজারির** অভিযোগ। | বোর্ডের সম্ভাব্য **রাজস্ব ক্ষতি** হচ্ছে এবং সাধারণ ক্রিকেটপ্রেমীদের মধ্যে **তীব্র অসন্তোষ** সৃষ্টি হচ্ছে। দুদক এই বিষয়ে তদন্ত শুরু করেছে। |
সব ছাপিয়ে ক্রিকেটের উন্নয়নে ফোকাস করা জরুরী
বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের জন্য সব ছাপিয়ে ক্রিকেট বোর্ডের সাথে জড়িতদের ক্রিকেটীয় উন্নয়নে মনোনিবেশ করা উচিত। বিসিবি থেকে ৯০০ কোটি টাকার এফডিআরের কথা বলা হলেও তৃনমূল পর্যায়ে ক্রিকেটীয় সুযোগ সুবিধা সুনিশ্চিত করা বিসিবির দায়িত্ব। কারণ বাংলাদেশের ক্রিকেট বোর্ডের মূল সাফল্যই তো হচ্ছে ক্রিকেটে বাংলাদেশের সফলতা।