বাংলাদেশের ক্রিকেট পথভ্রষ্ট হয়েছে এই আলোচনা দীর্ঘদিনের। ক্রিকেটের বিশ্ব মঞ্চে প্রায় আড়াই যুগ অতিক্রম করতে চলেছে বাংলাদেশ। বিশ্ব ক্রিকেটে অনেক পরিবর্তন হয়ে নতুন নতুন দলের আগমন ঘটেছে। সময়ের ধারাবাহিকতায় ক্রিকেটের আধুনিক সংস্করনের সাথে তাল মিলিয়ে ক্রিকেট খেলুড়ে সব দেশেই এগিয়ে গেছে। কিন্তু বাংলাদেশ থেমে আগে শুরুর মতন করেই। যেন প্রতিজ্ঞা অতীন না ভোলার।
Table of Contents
Toggleক্রিকেট বোর্ড আর ক্রিকেট দুটোই ধুঁকছে বাংলাদেশের
শুধু যে বাংলাদেশের ক্রিকেট কূল খুঁজে পায়নি তা নয়, কূল-কিনারা যেন পাচ্ছে না ক্রিকেট বোর্ডও। ক্রিকেট মাঠের পাফরমেন্সের দু:সময়ে যে বোর্ড পথ দেখাবে, সেই বোর্ডই তো ঠিক নেই বাংলাদেশের। বাংলাদেশকে নেক্সট বিশ্বকাপের স্বপ্ন দেখানো নাজমুল হাসান পাপন সরকার পতনের সাথে সাথেই নিজের স্বপ্ন খুঁজতে বেরিয়ে গেছেন। পরে ফারুক আহমেদকে দিয়েও ক্রিকেটকে আগানো যায়নি। সর্বশেষ সংযোজন আমিনুল ইসলাম বুলবুলের নির্বাচিত বোর্ডকে রাজনৈতিক প্রভাবে ভেঙ্গে এখন আ্যাড-হক বোর্ড বসেছে। যার মেয়াদ তিন মাস। এর পর কি হবে তাও অনিশ্চিত।
ফলে বাংলাদেশের ক্রিকেট নিয়ে ভাবার মত বোর্ডই এখনও তৈরি হয়নি। তামিম ইকবালের সভাপতিত্বে করা বোর্ড গঠিত হয়েছে রাজনৈতিক ব্যক্তিদের সাথে সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের নিয়ে। যাদের প্রধান দায়িত্ব এখন নির্বাচনের মাধ্যমে স্থায়ী বোর্ড গঠন করা। যতটুকু শোনা যাচ্ছে অ্যাড-হক কমিটি নামে থাকলেও তারা নির্বাচন করে স্থায়ী হওয়ার সুযোগ পাবেন। ফলে বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে মনোযোগ দেয়া কমিটি গঠন করে দায়িত্ব নিতে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে।
সামনে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ আসছে। সব ফরম্যাটে ধুঁকতে থাকা বাংলাদেশের জন্য একাদশ সাজানো যেন খুবই সহজ। কারণ দল এবং দলের বাহিরে নেই কোন পারফরমার। ক্রিকেট ভক্তরাও আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে। নিয়মিত অশান্তি নিয়ে মাঠ ছাড়া দর্শকরাও যেন ত্যাক্ত বিরক্ত। বিরক্ত হয়েই বা কি হবে হাতে যে কোন অপশন নেই। বাংলাদেশের পাইপ লাইন এতটাই দুর্বল যে ব্যর্থ খেলোয়াড়দের অভাব পূরন করতে হচ্ছে ব্যর্থ খেলোয়াড় দিয়েই। ফলে সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফরাই ঘুরে ফিরে বাংলাদেশের বিকল্প খেলোয়াড়।
আইসিসির সহযোগী দেশগুলোর সাথে বাংলাদেশের উল্লেখযোগ্য হার
| সাল | প্রতিপক্ষ | ফরম্যাট | আসর / সিরিজ | ফলাফল |
|---|---|---|---|---|
| ২০০৩ | কানাডা | ODI | আইসিসি বিশ্বকাপ | ৬০ রানে হার |
| ২০০৩ | কেনিয়া | ODI | আইসিসি বিশ্বকাপ | ৩২ রানে হার |
| ২০০৬ | কেনিয়া | ODI | দ্বিপাক্ষিক সিরিজ | ৩-০ ব্যবধানে সিরিজ হার |
| ২০১০ | নেদারল্যান্ডস | ODI | দ্বিপাক্ষিক সিরিজ | ৬ উইকেটে হার |
| ২০১২ | স্কটল্যান্ড | T20I | নেদারল্যান্ডস সিরিজ | ৩৪ রানে হার |
| ২০১৪ | হংকং | T20I | টি-টোয়েন্টি বিশ্বকাপ | ২ উইকেটে হার |
| ২০২১ | স্কটল্যান্ড | T20I | টি-টোয়েন্টি বিশ্বকাপ | ৬ রানে হার |
| ২০২৪ | যুক্তরাষ্ট্র | T20I | দ্বিপাক্ষিক সিরিজ | ২-১ ব্যবধানে সিরিজ হার |
| ২০২৩ | নেদারল্যান্ডস | ODI | আইসিসি বিশ্বকাপ | ৮৭ রানে হার |
ভবিষ্যতে বাংলাদেশকে ছাড়িয়ে যেতে পারে নবাগত দেশগুলোও
বিগত ২ বছরে বাংলাদেশ হেরেছে ক্রিকেটকে ঠিকমতো না চেনা যুক্তরাষ্ট, আরব আমিরাতের মত দলগুলো। ইতালি আর নেপালের মত দলগুলোও সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ক্রিকেটে শক্ত কাঠামো দেখিয়ে গেছে। আফগানিস্তান ক্রিকেট দল বাংলাদেশকে ছাড়িয়ে এখন বিশ্ব আসরে সেমিফাইনাল খেলে। একযুগ আগে ওয়ানডে ক্রিকেটের র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে থাকা বাংলাদেশ এখনো ৯ নম্বরে। নেপাল ক্রিকেট যেভাবে এগিয়েছে, জিম্বাবুয়ে যেভাকে কামব্যাক করেছে এতে সেরা দশ থেকেও আগামী কয়েক বছরের মধ্যে ছিটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
এখন বাংলাদেশকে হিসেব কষতে হয় আইসিসির কোন টূর্নামেন্টে সরাসরি অংশ গ্রহন করতে। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাই পর্বও তো খেলার অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের। ফলে থমকে যাওয়া বাংলাদেশের ক্রিকেটকে পেছনে ফেলতে শক্তির ব্যবধানের পার্থক্য দেখিয়ে দিয়েছে আরব আমিরাত, যুক্তরাষ্ট আর নেপালের মত দলগুলো। নেপাল ক্রিকেট আগ্রহে আস্তে আস্তে বাংলাদেশকে ছাড়িয়ে যাচ্ছে। এখন শুধু বাংলাদেশকে পিছনে ফেলার পালা।