ক্রিকেটের ওয়ানডে ফরম্যাট এক সময় বাংলাদেশের কাছে সবচেয়ে জনপ্রিয় ছিল। বাংলাদেশের ক্রিকেটের যত প্রাপ্তি তার প্রায় সবটাই এসেছে ওয়ানডে সংস্করণ থেকে। এই ফরম্যাটে বাংলাদেশের বর্তমান পারফরম্যান্স এমন যে আগামী ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সেখানে সরাসরি বাংলাদেশ অংশগ্রহন করতে পারবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
Table of Contents
Toggleআগামী ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহনের প্রক্রিয়া
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি ১০ টি দেশ বিশ্বকাপের মূল অংশে সরাসরি খেলবে। আগামী ৩১ জানুয়ারী ২০২৭ সালের মধ্যে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৯ এর মধ্যে থাকতে হবে সরাসরি বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহনের জন্য। জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা আয়োজক দেশ হওয়ায় তারা সরাসরি অংশগ্রহন করবে মূল পর্বে। তবে নামিবিয়া আয়োজক দেশ হওয়ার পরও আইসিরি পূর্ণ সদস্য না হওয়ায় বাছাই পেরিয়ে আসতে হবে। ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান ১০ নম্বরে। ফলে বাংলাদেশের সামনে আগামী ২০২৭ সালের বিশ্বকাপে সরাসরি অংশগ্রহনের সম্ভাবনা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
আইসিসির বর্তমান ওয়ানডে র্যাঙ্কিং
| অবস্থান (Rank) | দল (Team) | রেটিং (Rating) | পয়েন্ট (Points) |
|---|---|---|---|
| ১ | ভারত (India) | ১২৪ | ৪৪৭১ |
| ২ | নিউজিল্যান্ড (New Zealand) | ১০৯ | ৪১৬০ |
| ৩ | অস্ট্রেলিয়া (Australia) | ১০৬ | ৩৭১৭ |
| ৪ | শ্রীলঙ্কা (Sri Lanka) | ১০৩ | ৪২৩৫ |
| ৫ | পাকিস্তান (Pakistan) | ১০০ | ৩৪৯৩ |
| ৬ | দক্ষিণ আফ্রিকা (South Africa) | ৯৯ | ৩৪৫৭ |
| ৭ | আফগানিস্তান (Afghanistan) | ৯৫ | ২৬৫৭ |
| ৮ | ইংল্যান্ড (England) | ৮৮ | ৩২৫২ |
| ৯ | ওয়েস্ট ইন্ডিজ (West Indies) | ৮০ | ২৮১৪ |
| ১০ | বাংলাদেশ (Bangladesh) | ৭৪ | ২৫৯৩ |
| ১১ | জিম্বাবুয়ে (Zimbabwe) | ৫৪ | ১২৯১ |
| ১২ | আয়ারল্যান্ড (Ireland) | ৫২ | ৯৩৮ |
| ১৩ | স্কটল্যান্ড (Scotland) | ৪৬ | ১৫২২ |
| ১৪ | মার্কিন যুক্তরাষ্ট্র (USA) | ৪১ | ১৩৮৭ |
| ১৫ | নেদারল্যান্ডস (Netherlands) | ৪০ | ১৪২৫ |
কিভাবে বাংলাদেশ ঝুঁকিতে
সরাসরি ১০ দল খেলার সুযোগের প্রক্রিয়ায় সবচেয়ে সমস্যা তৈরি করেছে জিম্বাবুয়ের স্বাগতিক হিসেবে সরাসরি অংশগ্রহন। আয়োজক না হলে জিম্বাবুয়ের সেরা দশে থেকে বিশ্বকাপের টিকিট অর্জন করা কঠিন ছিল। কিন্তু, জিম্বাবুয়ে দল একটি জায়গা দখল করায় মূলত টপে থাকা ৯ টি দল সরাসরি অংশগ্রহনের সুযোগ পাচ্ছে। আইসিসিরি সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের অবস্থান যেহেতু ১০ তাই বাংলাদেশের জন্য অবশ্যই সংশয়ের জায়গা তৈরি হয়েছে।
বাংলাদেশের জন্য করনীয়
যেহেতু আইসিসির পয়েন্ট তালিকা অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১০ নম্বর। তাই সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলতে বর্তমান অবস্থান পরিবর্তন করে ২০২৭ সালের জানুয়ারীর ৩১ তারিখের মধ্যে ৯ নম্বরে নিয়ে আসতে হবে। পয়েন্ট তালিকায় বাংলাদেশ ৭৪ পয়েন্ট নিয়ে ১০ এ অবস্থান করছে। বাংলাদেশের উপরে থাকা ওয়েস্ট ইন্ডিজ ৮০ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে অবস্থান করছে। তাছাড়া ৮ নম্বরে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৮৮ আর আফগানিস্তান ৯৫ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে অবস্থান করছে। তাই বাংলাদেশের জন্য সবচেয়ে সহজ ও অনেকটা একমাত্র সমীকরন নিজেদের র্যাঙ্কিং ওয়েস্ট ইন্ডিজের উপরে নিয়ে যাওয়া।
নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাংলাদেশকে ৯ নম্বরে আসার ক্ষেত্রে এখনো যথেষ্ট সময় হাতের রয়েছে। ২০২৭ সালের জানুয়ারির আগ পর্যন্ত ৮ টি ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ফলে বাংলাদেশের সাথে যথেষ্ট সুযোগ থাকছে। তাছাড়া বাংলাদেশের সামনের সিরিজটিও বাংলাদেশের উপরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সাথে। এই সিরিজে ভাল করতে পারলে বাংলাদেশের পয়েন্ট আরও বেড়ে যাবে। তবে ২০২৭ সালের সময় সীমার মধ্যে বাংলাদেশ নিজেদের পরিবর্তন করতে না পারলে বাংলাদেশের ক্রিকেট নিয়ে আবারও বড় প্রশ্ন আসতে পারে।
কেন বাংলাদেশকে এই পরিস্থিতিতে পড়তে হল?
একটা সময় দীর্ঘদিন বাংলাদেশ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের ৭ নম্বর অবস্থানে ছিল। কিন্তু হঠাৎ বাংলাদেশের এই হাল হওয়ার কারণ:
- পঞ্চপান্ডবের বিদায়ের পর ঘুরে নতুনরা দায়িত্ব নিতে পারেনি
- একের পর এক সিরিজ হার
- আফগানিস্তানের মত দলের বিপক্ষেও নিয়মিত পরাজয়
- ক্রিকেটের বাহিরের রাজনীতির প্রভাব
- ক্রিকেটার আসার পাইপ লাইন সমৃদ্ধ না হওয়া
ছন্দপতনে দর্শক হারাতে বসেছে বাংলাদেশ
বাংলাদেশের ক্রিকেটের যে অর্জন তার সবচেয়ে বড় কৃতিত্ব বাংলাদেশের ক্রিকেটের ভক্ত সমর্থকদের। বাংলাদেশের ক্রিকেটের ব্রান্ড ভ্যালু তৈরি হয়েছে দর্শকদের আগ্রহের কারনে। কিন্তু টাইগারদের হতাশাজনক পারফরম্যান্সে মুখ ফিরিয়ে নিচ্ছে দর্শক সমর্থরা। ফলে অনেক সিরিজে ঠিক মত স্পন্সরও পাচ্ছে না বাংলাদেশ। তাছাড়া বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি যে ক্ষোভ দর্শকরা দেখিয়েছে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থার ঘোষণা দিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
ক্রিকেটারদের হতাশাজনক পারফরম্যান্স ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের সাথে সমর্থকদের বিপরীত অবস্থানে দাঁড় করিয়ে দিয়েছে। যা বাংলাদেশের ক্রিকেটের জন্যিই ক্ষতিকর। সমর্থকদের বিরুদ্ধে যে কোন আইনি ব্যবস্থা বাংলাদেশের ক্রিকেটের প্রতি অনীহা বাড়িয়ে তুলতে পারে। ফলে বিসিবির উচিত বিষয়টি খুবই দক্ষতার সাথে মিটিয়ে ফেলা। যার সবেচেয়ে সহজ সমাধান ক্রিকেটারদের ফর্মে ফিরে জয়ের ধারা অব্যাহত রাখা। তা না করা গেলে ফুটবলে যে রকম সমর্থন হারিয়ে ধুঁকছে বাংলাদেশ ক্রিকেটও সেই দিন দেখতে হবে। তবে বাংলাদেশের ক্রিকেট সমর্থক, ক্রিকেটার ও বিসিবি কেউই এরকম দিন দেখতে চায়না। বলা যায় এই জায়গায় বাংলাদেশের সবাই এক।