ক্রিকেটের সোনালী সময় কখন তা নিয়ে অনেক আলোচনা রয়েছে। ক্রিকেটের হাতেখড়ি বলা হয় ১৫৯৮ সালকে। সেই সময় থেকে ক্রিকেট বিভিন্ন সংস্করনে মাঠে গড়িয়েছে। আধুনিক ক্রিকেট এখন হয়েছে কমার্শিয়াল। ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া হয়ে ক্রিকেট আজ এক বৈশ্বিক খেলায় রুপ নিয়েছে। অনেক সোনালী সময় পার করা ক্রিকেটের আসল সোনালী সময় ধরা যায় কোনটিকে। নানা জনের নানা মত থাকলেও ১৯৯০ থেকে ২০০৫ সালের দিকের ক্রিকেটকে অনেকে নানা আবেগ দিয়ে স্মরণ করবে। হয়তো ক্রিকেটের সবচেয়ে বর্ণিল সময় এটিই।
Table of Contents
Toggleকেন নব্বইয়ের ক্রিকেট মানেই ক্রিকেটের স্বর্ণযুগ?
আধুনিক ক্রিকেট এখন এমন একটা পর্যায়ে চলে এসেছে যে এখন যে যেখানে আছে সেখান থেকেই মূহুর্তেই ক্রিকেট লাইভ দেখতে পারে যে কেউ। ১৯৯০ সালে ইন্টারনেট সাধারণ মানুষের মাঝে আসলেও ব্যবহার ছিল খুবই কম। বিশ্বকাপ ফুটবলের ছোয়া তৈরি হত চার বছরে একবারই। কিন্তু নিয়মিত বিনোদন বলতে ছিল দেশের সরকারি টিভি চ্যানেল আর রেডিওতে ধারা বিবরনী। ডিজিটাল বিনোদনের অপশন না থাকায় টিভি এবং রেডিওতে ক্রিকেটই ছিল প্রধান বিনোদন।
তবে তার চেয়ে বড় কথা ক্রিকেটের সবচেয়ে বড় রথি মহারথিরা তো ক্রিকেট খেলেছেন এই সময়েই। শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস আরও কত নাম বলে শেষ করা যাবে না। ক্রিকেটের এই সময়ে রান আর উইকেট যেন মুড়ি মুড়কি। সর্বকালীন সেরা ক্রিকেটারদের যদি কোন তালিকা তৈরি হয় তাহলে সেই সেই সময়ের ক্রিকেট তারকাদের নামই বেশি সংখ্যক আসবে। ক্রিকেট ক্লাস, টেকনিক. টাইমিংয়ের এক অনন্য মিশ্রন ছিল রিকি পন্টিং, শচীন টেন্ডুলকারের ব্যাটে। বোলিংয়ে গ্লেন ম্যাকগ্রা, ওয়াসিম আকরাম,ওয়াকার ইউনুসরা গতি আর সুইচয়ের সংমিশ্রনে যেন নিখুঁত শিল্পের শিল্পী ছিলেন।
এর বাহিরেও বর্তমান সময়ের মত এত ঘন ক্রিকেটও মাঠে ছিল না। আন্তর্জাতিক ক্রিকেটের বাহিরে মহাদেশ বনাম মহাদেশ ক্রিকেট আয়োজিত হত। ক্রিকেটের সূচি দেখে অপেক্ষার প্রহর গুণত ক্রিকেট প্রেমীরা। ফ্রাঞ্চাইজি ক্রিকেট বর্তমানে যেরকম আন্তর্জাতিক ক্রিকেটকে প্রভাবিত করে সে সময় সেটা ছিল না। প্রতিটি সিরিজের ছিল আলাদা গুরুত্ব। যেকোন সিরিজে প্রতিটি দল নিজেদের সেরাদের দিয়ে একাদশ সাজিয়ে নিত। প্রতিপক্ষ যতই দুর্বল হোক না কেন। অ্যাশেজ সিরিজ, ভারত-পাকিস্তান দ্বন্দ্ব ছিল বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় খবর।
২২ গজের মাটিকে মাতিয়ে তুলত লিজেন্ডরা
নব্বই দশকের ক্রিকেটে বর্তমান সময়ের মত এক পেশে ব্যাটিং বান্ধব ছিল না। ছিল না টি-টোয়েন্টি, টি-টেন ক্রিকেটের স্বল্প দৈর্ঘ্য চিত্র প্রদর্শনী। ওয়ানডে আর টেস্ট ক্রিকেট দিয়ে দর্শকদের মাতিয়ে তুলত শচীন আর ওয়াসিমের মত তারকারা। ওয়ানডে ক্রিকেটে ২৩০ থেকে ২৪০ রানও জয়ের জন্য ভাল সংগ্রহ ছিল। বোলার আর ব্যাটারদের মধ্যে এক সমকক্ষ লড়াই ছিল। ব্রায়ান লারা বনাম শেন ওয়ার্ন, সাঈদ আনোয়ার আর ভেঙ্কটেশ প্রাসাদদের দ্বৈরথ ছিল দেখার মত।
| দেশ / দল | দলের শক্তি ও বৈশিষ্ট্য | উল্লেখযোগ্য খেলোয়াড় দ্বৈরথ | কেন এটি স্মরণীয় |
|---|---|---|---|
| অস্ট্রেলিয়া | অপ্রতিরোধ্য মানসিকতা ও শক্তিশালী বোলিং আক্রমণ | সচিন টেন্ডুলকার বনাম শেন ওয়ার্ন | কিংবদন্তি ব্যাট বনাম স্পিন লড়াই |
| পাকিস্তান | রিভার্স সুইং ও অনিশ্চিত ব্যাটিং | ব্রায়ান লারা বনাম ওয়াসিম আকরাম | টেকনিক বনাম সুইংয়ের চূড়ান্ত লড়াই |
| ভারত | শক্তিশালী ব্যাটিং লাইনআপ | সৌরভ গাঙ্গুলি বনাম শোয়েব আখতার | গতি বনাম স্টাইলিশ ব্যাটিং |
বাংলাদেশ দলও তৈরি করেছিল অনেক ঐতিহাসিক মূহুর্ত
শুধু ভারত-পাকিস্তান, ইংল্যান্ড-অস্ট্রেলিয়া নয় বাংলাদেশ দলও তৈরি করেছিল আজীবন মনে রাখার মত ঐতিহাসিক মূহুর্ত। ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়ের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের শক্ত আগমন জানান দিয়েছিল। ১৯৯৯ সালের অভিষেক বিশ্বকাপেই পাকিস্তানের তারকা খচিত দলকে হারিয়ে হইচই ফেলে দিয়েছিল বাংলাদেশ। যা আজও বাংলাদেশের ক্রিকেটে অনন্য অর্জন।
১৯৯৯ সালের বিশ্বকাপের পারফরমেন্সের স্বীকৃতি স্বরুপ ২০০০ সালেই ভারতের বিপক্ষে টেস্ট স্টাটাস পেয়ে মাঠে নামে বাংলাদেশ। প্রথম ইনিংসেই আমিনুল ইসলামের অনবদ্য ১৪৫ রান বাংলাদেশের ক্রিকেটের সর্বকালের এক অনবদ্য মূহুর্ত। ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়তো বিশ্ব ক্রিকেটে এখনো সেরা ম্যাচের একটি। আশরাফুলের ক্রিকেটীয় সব শর্ট বাংলাদেশের প্রশংসা করতে বাধ্য করায় বিশ্ব মিডিয়াকে। সব মিলিয়ে ক্রিকেট যতদিন থাকবে সেই ঐতিহাসিক সময় গুলোকে মানুষ স্মরণ করবে বারবার।